© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘যে নিজের শক্তিতে ওঠে, তার ভিত বড় পাকা’

শেয়ার করুন:
‘যে নিজের শক্তিতে ওঠে, তার ভিত বড় পাকা’
ukti-desk
০২:০৪ পিএম | ০৮ জানুয়ারি, ২০১৯

প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক বিমল মিত্র। তিনি ১৯১২ সালের ১৮ মার্চ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। তাঁর বিভিন্ন রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

প্রায় পাঁচশত গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র ‘কড়ি দিয়ে কিনলাম’ গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন।

বিমল মিত্র ১৯৯১ সালের ২ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি-

“যে নিজের শক্তিতে ওঠে, তার ভিত বড় পাকা; তাকে ফেলে নিচে নামানো বড় শক্ত।”

মন্তব্য করুন