‘পোস্টপার্টাম ডিপ্রেশন’-এর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

মাতৃত্বের স্বাদ পাওয়ার পর নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী বলে দাবি করেছিলেন পরিণীতি চোপড়া। পুত্র নীরের বয়স দুই মাস পূর্ণ হতে না হতেই বদলে গেছে এই বলিউড অভিনেত্রীর পৃথিবী। তাঁকে ঘিরে ধরেছে মানসিক অবসাদ। তবে হাল ছাড়ার পাত্রী নন পরিণীতি। বিষাদ কাটিয়ে উঠতে তিনি রীতিমতো লড়াই শুরু করেছেন বলে জানিয়েছেন।

এইসময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মা হওয়ার কিছুদিন পর থেকে অবসাদে ভুগতে শুরু করেছেন পরিণীতি চোপড়া। গত বছর ১৯ অক্টোবর মা হন এই বলিউড অভিনেত্রী। এরপর কিছুদিন উচ্ছ্বাসময় সময় কেটেছে তাঁর। সেই উচ্ছ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। মুম্বাইয়ের অভিনয়জীবন ছেড়ে স্বামী-সন্তান নিয়ে দিল্লিতে সংসারে ব্যস্ত হয়ে উঠলেও, দিন দিন জীবনের স্বাদ ফিকে হয়ে আসতে থাকে। ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে অবসাদ। সেই অবসাদ কাটিয়ে উঠতে ঈশ্বরের আশ্রয় নিয়েছেন। অবসাদের কাছে কোনোভাবেই হার মানতে রাজি নন পরিণীতি। সে কারণে বদলে ফেলেছেন নিত্যদিনের রুটিন।

জানিয়েছেন, প্রতিদিন সকালে উঠে প্রথমেই বেশ কিছু মন্ত্র পাঠ করেন। যদিও তাঁর মধ্যে অন্যতম হলো হনুমান চালিশা। নিয়ম করে প্রতি সকালে পাখির ডাক শোনেন। নিজেকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে নিতেই এ কাজটি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। তারপরও অবসাদ থেকে মুক্তি মেলেনি।

পরিণীতির কথায়, ‘মনকে ইতিবাচক রাখলে শরীরও সেটিই মেনে চলবে। কিন্তু বেশির ভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোনের দিকে চোখ রাখেন; যা সবচেয়ে খারাপ অভ্যাসের একটি। সারাটা দিন নষ্ট হওয়ার জন্য এটিই যথেষ্ট। তাই এই বিষয়টি পুরোপুরি এড়িয়ে চলি। আমার বিশ্বাস, নতুন যে রুটিন মেনে জীবন-যাপন করছি, তা সমস্ত অবসাদ থেকে দূরে রাখবে এবং শিগগিরই আগের মতো মানসিক অবস্থা ফিরে পাব।’

পরিণীতির স্বামী রাঘব রাজনীতিবিদ। দুটি ভিন্ন পেশার মানুষ, তবু দারুণ বোঝাপড়া তাদের। বিয়ের পর থেকে অনেকটাই কাজ কমিয়েছেন পরিণীতি। এ দিকে রাজনীতিতে ব্যস্ততা আপাতদৃষ্টিতে কমেছে রাঘবের। এর মাঝে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সন্তানের দায়িত্ব পরিণীতির। সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন তাঁর স্বামীও। তবু একটা অবসাদ ঘিরে ধরছে পরিণীতিকে। সন্তান হওয়ার পর নতুন মায়েরা মানসিক অবসাদে ভোগেন।

চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’ বলে। শিশুর জন্মের পরে চারপাশের অনেক কিছুই বদলে যায়। মায়েদের জীবন একেবারেই সন্তানকেন্দ্রিক হয়ে পড়ে। এত বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ অনেক ক্ষেত্রে ডেকে আনে অবসাদ। পরিণীতির ক্ষেত্রে সেটিই হয়েছে বলে অনেকের মত। তবে অভিনেত্রী যে নিজের সঙ্গে নিজে লড়াই করে অবসাদকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে বাহবাও দিয়েছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026
img
হিমশিম খাচ্ছে অঙ্কুশের সিনেমা, জানালেন ‘দর্শক কেনার টাকা নেই’ Jan 13, 2026
img
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন Jan 13, 2026
img
নওগাঁয় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ Jan 13, 2026
img
টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে আইসিউ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে Jan 13, 2026
কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026
img
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img

জুলাই অভ্যুত্থান

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Jan 13, 2026
img
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ Jan 13, 2026