© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ ফ্র্যাঞ্চাইজিগুলোর

শেয়ার করুন:
বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ ফ্র্যাঞ্চাইজিগুলোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৬
ক্রিকেটারদের বয়কট ইস্যু কোনোভাবেই সমাধান হচ্ছে না। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এর মধ্যে বিপিএলের চলতি আসর এখানেই স্থগিত করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আজ বৃহস্পতিবার বিসিবির সঙ্গে জরুরি সভায় বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিসিবির একজন শীর্ষ কর্তা দেশের একটি গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যার পর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছিল, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তাকে অপসারণের প্রক্রিয়া চালু থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

এবি/টিএ

মন্তব্য করুন