© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয়দের সমালোচনার মুখে গৌতম গম্ভীর

শেয়ার করুন:
ভারতীয়দের সমালোচনার মুখে গৌতম গম্ভীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ১৮ জানুয়ারি, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি ভারতীয় পেসার অর্শদীপ সিং। তৃতীয় ম্যাচে ফিরে প্রথম ওভারেই কিউই দলের ওপেনিং জুটি ভাঙেন এই বাঁহাতি পেসার। প্রথম ওভারেই ফেরান নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলসকে।

অবশ্য নতুন বলে বোলিং করতে এসে দ্বিতীয় বলেই বাউন্ডারি হজম করেন অর্শদীপ। পরের ওভারেই ইনসুইংয়ে নিকোলসের স্টাম্প ভেঙে দেন অর্শদীপ।

এই উইকেটের পরই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। প্রথম দুই ওয়ানডেতে অর্শদীপকে না খেলানো নিয়েই ক্ষোভ ঝাড়েন ভক্তরা।



এক ভক্ত লেখেন, “অর্শদীপ প্রথম ওভারেই উইকেট নিচ্ছে, অথচ তাকে নিয়মিত খেলানো হয় না। এটা লজ্জাজনক।”

আরেকজনের মন্তব্য, “নতুন বলে সুইং, ধারাবাহিক পারফরম্যান্স, অর্শদীপের আর কী প্রমাণ দরকার?”

সিরিজ নির্ধারণী ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অর্শদীপ। এর আগে নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, বোলারদের ক্ষেত্রেই বারবার আত্মবিশ্বাস নষ্ট করা হয়। অর্শদীপের মতো পারফরমারদের নিয়মিত না খেলানো দুঃখজনক।

এমআই/এসএন

মন্তব্য করুন