© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতাল অবস্থায় গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার

শেয়ার করুন:
মাতাল অবস্থায় গ্রেপ্তার ভারতের সাবেক ক্রিকেটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ এএম | ২৮ জানুয়ারি, ২০২৬
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে ভাদোদরার আকোতা এলাকায় এই এই ঘটনাটিট ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রায় রাত ২টা ৩০ মিনিটে তিনি অকোটা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে তার এমজি হেক্টর গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে দাঁড়ানো কিয়া সেল্টোস, হুন্ডাই ভেন্যু ও মারুতি সেলারিওতে ধাক্কা মারেন। এতে গাড়িগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।



ওই সময় ৫৩ বছর বয়সী মার্টিন নেশায় ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে তাকে ড্রাঙ্ক ও ড্রাইভিং ও র‍্যাশ ড্রাইভিং আইনে গ্রেপ্তার করা হয়। তার এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশের ধারণা অনুযায়ী গত রাতে তিনি বন্ধুর সঙ্গে মদ্য সেবনের পর গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয়রা ধাক্কা লাগার শব্দ শুনে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু হয়।

জ্যাকব মার্টিন বারোদার ক্রিকেট ইতিহাসে পরিচিত নাম। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়কও ছিলেন এবং ঘরের মাঠের ক্রিকেটে অসাধারণ ব্যাটসম্যান হিসেবে খ্যাত ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় না কাটালেও তার যাত্রাটা ছিল চমৎকার। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্টিন।

এমআই/এসএন

মন্তব্য করুন