© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১ হাজার ৫৭৩টি মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১ হাজার ৫৭৩টি মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ২৮ জানুয়ারি, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭৩টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।


ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯২টি মামলা হয়েছে। এ ছাড়াও ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৫২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৭৮টি মামলা হয়েছে।

অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৫৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন