ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
মোজো ডেস্ক 03:50PM, Feb 01, 2026
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ অবস্থার উন্নতি কখন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, হাবিব নগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ অবস্থায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
গ্রাহকদের এ সমস্যার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।