© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়ি থেকে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামের রামগঞ্জ বাজার ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। সে আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, লিয়ন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। রংপুরে তার চিকিৎসাও চলছিল। শুক্রবার বিকেলে বাড়ির পূর্বদিকের টিনশেড ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার এসআই সুশীল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরআই/

মন্তব্য করুন