যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। ৪১ রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে স্কটিশরা। টেবিলের দুই ও চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট সংখ্যাও ৬। এদিকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের মেয়েদের। এই চার দলই বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে।

নেপালের কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ১০ বলে ১৭ রান করে আউট হন ক্যাথরিন ফ্রেসার। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি ক্যাথরিন ব্রাইস। আর উইরেকটরক্ষক ব্যাটার সারাহ ব্রাইস করেন ৯ বলে ১২ রান।



এদিকে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ডার্সে কার্টার। ফিফটি পূরণের পর থামেন ৫২ রানে। আর মাত্র ৩২ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন অ্যালিসা লিস্টার। এছাড়া মেগান ম্যাককোল ৪, প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯, ল্যাচেল স্লাটার ২ ও কোলে অ্যাবেল ০ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। টপঅর্ডার ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। ২৪ রান করেন চেতনা প্যাগিদইয়ালা। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

এমআই/এসএন



Share this news on:

সর্বশেষ

img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র হামলা চালালে ভয়াবহ সংঘাত হবে: খামেনি Feb 01, 2026
img
স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান Feb 01, 2026
img
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ Feb 01, 2026
img
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Feb 01, 2026
img
হঠাৎ কেন যোগীর সঙ্গে দেখা করলেন গোবিন্দ! Feb 01, 2026
ওরা চায় আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না Feb 01, 2026
img

অর্থপাচার-আত্মসাৎ

সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ Feb 01, 2026
img
বাবার পদবি ব্যবহার না করার কারণ জানালেন টাবু Feb 01, 2026
img
রাত পোহালেই এক হচ্ছে বিজয়-রাশমিকা চারহাত! Feb 01, 2026