কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির শুরুতে ব্যাট করতে নেমে ২০৭ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। এদিন দলের হয়ে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। আর এই অর্ধশতকের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলিকে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফখর জামান। পরের উইকেটে নেমে ৫ রানে থামেন দলনেতা সালমান আলি আগা। এরপর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। ওপেনার সাঈম আইয়ুবের সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি।

সাইম ৫৬ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলে অপরাজিতই থাকেন বাবর। ব্যাট হাতে খেলেন ৩৬ বলে ৫০ রানের অপ্রতিরোধ্য ইনিংস। এটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। যা দিয়ে তিনি ছাড়িয়ে যান বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড।



গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তার পর থেকেই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৯)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১, স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026