ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানকে ৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতের যুবারা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করে ভারত। জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান যুবাদের ইনিংস।

এই জয়ের মাধ্যমে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান ইংল্যান্ডের। আর ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান যুবারা।

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। ১৬ রান করে আউট হন ভারতীয় ওপেনার অ্যারন জর্জ। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি দলনেতা আয়ুশ মাত্রে। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী করেন ৩০ রান।



এদিকে ফিফটির দেখা পেয়েছেন দেভেন্ত ত্রিভেদী। আউট হওয়ার আগে করেন ৬৮ রান। এছাড়া ভিয়ান মালহোত্রা ২১, অভিজ্ঞান কুন্ডু ১৬, আরএস অ্যাব্রিস ২৯, কৌশিক চৌহান ৩৫, খিলান প্যাটেল ২১, দীপেশ ডেভেন্দ্রন ১ ও হেনিল প্যাটেল ১ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আব্দুল সোবহান। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইয়াম। আর একটি করে উইকেট নেন চারজন বোলার।

২৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ৯ রানে আউট হন সামির মিনহাস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করতে থাকেন হামজা জহুর ও উসমান খান। এরপর ইতিবাচক ব্যাট করেন দলনেতা ফারহান ইউসুফও। কিন্তু এই তিন ব্যাটার আউট হওয়ার পর ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউ।

দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন উসমান খান। হামজা জহুরের ব্যাট থেকে আসে ৪২ রান। আর ৩৮ রান করেন ফারহান ইউসুফ। এছাড়া ১৪ রান করেছেন হুজাইফা আহসান। বাকি ব্যাটারদের কেউ দশের কোটা পূরণ করতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন খিলান প্যাটেল ও আয়ুশ মাত্রে। আর একটি করে উইকেট নেন চারজন বোলার।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026