পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। গতকাল (রোববার) তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে তারা।


পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি। তাদের এই পদক্ষেপে বেশ চটেছে ভারত। আইসিসি পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।




পাকিস্তানের বিপক্ষে বিশ্ব ক্রিকেট সংস্থাকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। কিন্তু শেষ মুহূর্তে, টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয়, অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কী ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরও অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে, যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’

পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে আইসিসি ‘আইনি ব্যবস্থা’ নেবে মনে করছেন গাভাস্কার। কিন্তু কী পরিণতি হবে, তা বলেননি। তার কথা, ‘ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু তার ফল কী হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026