২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরোপুরি বাদ দিচ্ছে ‘এ প্লাস’ ক্যাটাগরি। তবে ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হচ্ছে।
বিসিবির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, গত বছর 'এ' ক্যাটাগরিতে ছিলেন পাঁচজন ক্রিকেটার থাকলেও এবার তা বেড়ে দাঁড়াবে ৭ থেকে ৮ জনে। ইতোমধ্যে ২৭ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকাও তৈরি করে ফেলেছে বিসিবি। আপাতত চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে সেটি।
নতুন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন:
* নাজমুল হোসেন শান্ত
* মেহেদী হাসান মিরাজ
* লিটন দাস
* তাসকিন আহমেদ
* মুশফিকুর রহিম
সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো পারফরম্যান্সের কারণে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমও ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর ২২ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছিল বিসিবি। ২০২৫ সালের চুক্তিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এবার নেই, বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় থাকবেন।
নতুন করে ছয়জন ক্রিকেটারও কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হচ্ছেন:
শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ (মূলত ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে)।
সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির পূর্ণ তালিকা:
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ।