ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের

সৌদি আরবের ফুটবলে বড় এক বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে খবর বিভিন্ন গণমাধ্যমের। আল নাস্‌রের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতি অসন্তুষ্টির কারণে নাকি দলটির হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে সোমবার আল রিয়াদের মুখোমুখি হবে আল নাস্‌র। রিয়াদের মাঠে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়।

সূত্রের বরাদ দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস তাদের প্রতিবেদনে লিখেছে, আল নাস্‌রের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতি অসন্তুষ্ট রোনালদো। সৌদি আরবের স্থানীয় বেশ কিছু গণমাধ্যম অবশ্য লিখেছে, আল ইত্তিহাদের বিপক্ষে আগামী শুক্রবারের খুব গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতেই, আসছে ম্যাচটি খেলবেন না রোনালদো।

রোনালদোর অসন্তুষ্টি বা ক্ষোভের বড় কারণ পিআইএফ-এর দল পরিচলনা পদ্ধতি বলেই শোনা যাচ্ছে। পর্তুগিজ মহাতারকার বিশ্বাস, প্রতিষ্ঠানটি আল নাস্‌রের ক্ষতি করছে। খেলোয়াড়দের দলবদলের বাজারে যেন নিষ্ক্রিয় হয়ে আছে তারা, যেখানে আল হিলাল সর্বোচ্চ চেষ্টা করছে শক্তি বাড়ানোর।

স্প্যানিশ সেন্টার-ব্যাক পাবলো মারিকে পেতে ফিওরেন্তিনাকে ২০ লাখ ইউরো দিয়েছে আল হিলাল এবং তরুণ ফরাসি ফরোয়ার্ড কাদের মেতেকে রেন থেকে কিনতে তিন কোটি ইউরো দিতে প্রস্তুত ক্লাবটি। এখানেই শেষ নয়, একরকম হঠাৎ করেই আল ইত্তিহাদের তারকা ফরোয়ার্ড কারিম বেনজেমারও আল হিলালের যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। এতে কোচ সিমোনে ইনজাগির দলটির আরও বাড়বে।

পর্তুগিজ পত্রিকা ‘আ বোলা’ আরেকটি কারণ তুলে ধরেছে। তাদের সূত্রমতে, আল নাস্‌রের পরিচালন কাঠামায় দুজন পর্তুগিজ আছেন। কিন্তু সম্প্রতি বোর্ড পরিচালকদের সিদ্ধান্তে ওই দুজনের ক্ষমতা প্রায় শূন‍্য নামিয়ে আনা হয়েছে। এতে বেশ ক্ষেপেছেন রোনালদো।

এসব গুঞ্জন সত্যি হলে আল নাস্‌রে রোনালদোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। চলতি মৌসুমে শুরুটা দুর্দান্ত করেছিল আল নাস্‌র। টানা জয়ে মৌসুমের প্রথম কয়েক মাস সৌ প্রো লিগে শীর্ষে ছিল তারা। পরে পথ হারিয়েছে দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে তারা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে আল হিলাল।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026