নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের

নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু জটিলতায় বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের, বিশ্বকাপের মতো আসর লিটন-মুস্তাফিজরা খেলতে না পারায় খারাপ লাগছে নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতিরও।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। সাতটি ম্যাচের সাতটিতেই জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছেন তারা। তবে আরেকদিকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেও খেলা হচ্ছে না ছেলেদের।

লিটন-মুস্তাফিজদের জন্য তাই খারাপ লাগছে নিগার সুলতানা জ্যোতিদেরও। বিশ্বকাপের মতো আসরে সবাই ভালো খেলার জন্য মুখিয়ে থাকে বলেও মন্তব্য করেন জ্যোতি।



মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া দিয়ে সূচনা। তারপর বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলা আয়োজনের আবেদন ও আইসিসির তা নাকচ করার মাধ্যমে শেষ হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই টুর্নামেন্টটিতে অংশ নেওয়া বাংলাদেশ এবারই প্রথম খেলবে না।

বিশ্বকাপের মতো আসর মিস হওয়ায় পুরুষ ক্রিকেট দলের জন্য খারাপ লাগছে নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতিরও। কোয়ালিফায়ার খেলে দেশের ফেরার পর বিমানবন্দরে এই বিষয়ে কথা বলেন তিনি।

জ্যোতি গণমাধ্যমে বলেন, "অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা করতে না পারে.. আসলে সেটার অনেক কারণ আছে। এটা নিয়ে কথা না বললেই নয় এই সময়টাতে। কিন্তু অবশ্যই খারাপ লাগার বিষয়। একজন খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। আমি বলবো পুরো দলের অনেকেরই অনেক খারাপ লেগেছে এটা অবশ্যই।"

বাস্তবতার চোখ রেখে জ্যোতি আরো বলেন, "তবে এখন বাস্তবতা দেখতে হবে। যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই উচিত।"

এছাড়া, নারী দলের সুযোগ-সুবিধা নিয়ে জ্যোতি ভাগ্যের উপরে নির্ভরতা দেখিয়ে ও নিজেদের পরিশ্রমের ব্যাপারে বলেন, "আমি মনে করি যে দেখেন যা আমাদের আসলে নসিবে আছে, আল্লাহ পাক যদি সম্মান দিতে চান সেটা আসলে কারো কাছ থেকে এভাবে চাওয়ার কিছু নাই। সম্মান আল্লাহ পাকই দেন এবং বলবো যে পুরো কৃতিত্ব মেয়েদের। কারণ মেয়েরা এই জায়গাটাতে আসার পেছনে সবার অনেক বেশি পরিশ্রম এবং ডেডিকেশন এবং ইচ্ছাশক্তিটা অনেক বেশি ছিল।"

"কারণ জানি যে আমরা আসলে ভালো করলে একটা লাইমলাইটে আসি। না করলে একদমই আসি না। তাই আমাদের কাজই হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা সো আমরা ওটাতেই ফোকাস করি।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন: মাহদী আমিন Feb 03, 2026
img

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
৩ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে টানা ৪ দিন ধরে কর্মবিরতি শ্রমিকদের Feb 03, 2026
img
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার ঘিরে সমালোচনার ঝড় Feb 03, 2026
img
আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান Feb 03, 2026
img
বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ Feb 03, 2026
সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026
img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026