© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

এতে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, অভিযোগ ওঠা ব্যক্তি বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন।

সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পরে ৭ সেপ্টেম্বর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ বলেছিল, তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।

অধস্তন আদালতে ব্যর্থ হয়ে উচ্চ আদালত থেকে জামিনে তিনি কারামুক্ত হন।

টিকে/

মন্তব্য করুন