© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের

শেয়ার করুন:
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ নিয়ে দুই দেশের সম্পর্কে আরো অবনতি হয়েছে। ফলে ভারতে পিএসএলের আগামী আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের সর্বশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে আগামী আসর থেকে ভারতের এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রাখবে না পিসিবি, এমনটাই বলা হয়েছে পাকিস্তানি গণমাধ্যমের খবরে।

গত মৌসুমে পাকিস্তানে পিএসএলের সম্প্রচার স্বত্ব পেয়েছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ছিল ওয়ালি টেকনোলিজ, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন এবং মাইকো।



পাকিস্তানের বাইরে বাংলাদেশে পিএসএল দেখা গিয়েছিল টি স্পোর্টসে। এ ছাড়া ভারতে পিএসএলের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পায় ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক।

গত বছর পেহেলগামের ঘটনার পর মৌসুমের মাঝ পথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান দুইটি। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে পিএসএলের পুরনো ভিডিওগুলোও মুছে ফেলে ফ্যানকোড। এবার নতুন মৌসুমের আগে ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রি না করারই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এসকে/এসএন

মন্তব্য করুন