© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। চোট কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না পেসার জশ হ্যাজেলউড।

হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে অস্ট্রেলিয়াতেই থাকতে হচ্ছে এই তারকা পেসারকে। গত নভেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ৩৫ বছর বয়সী এই পেসার। এরপর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি হ্যাজলউড।

নির্বাচক টনি ডোডেমেইডের মতে, সিডনিতে থেকে পুনর্বাসন চালিয়ে যাওয়া বেশি কার্যকর হবে তার জন্য। হ্যাজেলউড কবে নাগাদ দলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।



এই অভিজ্ঞ পেসার যদি বিশ্বকাপ খেলতে না পারেন, তবে এই আসরে একসঙ্গে দেখা যাবে না অজি 'পেসার ট্রায়ো'কে প্যাট কামিন্স, হ্যাজলউড ও মিচেল স্টার্ক।

এর আগে, ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান প্যাট কামিন্স। আর সংক্ষিপ্ত সংস্করণ থেকে আগেই অবসর নিয়েছেন মিচেল স্টার্ক।

এসএস/টিএ

মন্তব্য করুন