বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আবারও দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে খেলা টাইগার এই পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারের সাথে ফিরে এসেছেন।
ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
বিস্তারিত আসছে...