ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই ম্যাচ বয়কটের কি কি প্রভাব পড়তে পারে, সে সবও চিঠিতে উল্লেখ করেছেন এসএলসি প্রধান।


পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিলো সেটাও মনে করিয়ে দিয়েছেন শাম্মি সিলভা। পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন এসএলসি প্রধান।


২০০৯ সালের ৩ মার্চ, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে হোটেল থেকে স্টেডিয়ামের পথে ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন সময় লঙ্কান দলের টিম বাসে হামলা করে সন্ত্রাসীরা। কোনো রকমে প্রাণে বাচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। এ ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধ যুগ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল। ২০১৫'তে জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বের নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি।



তবে সেই হামলার পর শ্রীলঙ্কাই বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল।

পাকিস্তানের বিপদে বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার সেই প্রতিদান চাইছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। যদিও এখন পর্যন্ত পিসিবি এ বিষয়ে করেনি কোনো মন্তব্য। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। চিঠিতে পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দেশটি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অধীর আগ্রহ নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষা করছে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।

এসএলসি সতর্ক করে দিয়েছে, এ ধরণের মার্কি ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক প্রভাব পড়বে। পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেললে শ্রীলঙ্কার পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে, এসএলসি জানিয়েছে যখন অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর করতে চায়নি, সে সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জিং এবং সংবেদনশীল পরিস্থিতিতেও পাকিস্তান সফর করেছে লঙ্কান ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটিতে যেন পাকিস্তান অংশ নেয়, যাতে বিশ্বকাপের স্বার্থ, আয়োজক দেশ এবং কোটি কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশা পূরণ হয়। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আহ্বানে কী সিদ্ধান্ত নেয়।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026