জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

সাধারণত ক্লাব ফুটবলের ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়ক্ষণ) নির্ধারিত থাকে বছরের মাঝামাঝিতে। এর বাইরে ছোট পরিসরে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতেও দলগুলো নিজেদের শূন্যস্থান পূরণের অভিযানে নামে। এই বছরের জানুয়ারিতে ৫ হাজার ৯৭৩ আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।


অবশ্য এর আগে দলবদলের রেকর্ডটি কোন বছরের দখলে ছিল সেটি তারা উল্লেখ করেনি।


গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, পুরুষ ফুটবলে বিভিন্ন দেশের ক্লাবগুলোর মাঝে পরস্পর খেলোয়াড় বদলের চুক্তি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেড়েছে।

যেখানে লেনদেনের বিষয় সম্পন্ন হয়েছে ফিফার তত্ত্বাবধানে। খেলোয়াড় সংখ্যায় রেকর্ড গড়লেও, অর্থ খরচের দিক থেকে অবশ্য পিছিয়ে আছে ২০২৬ সালের জানুয়ারি উইন্ডো। এই সময়ে গত বছরের চেয়ে দলবদলের খরচ ১৮ শতাংশ কম ছিল। 



গত বছর দলবদলের প্রক্রিয়ায় মোট ১.৯৫ বিলিয়ন ডলার খরচের তথ্য জানিয়েছে ফিফা। যা ২০২৩ সালে খরচের রেকর্ডের চেয়ে ২০ শতাংশ বেশি। এ ছাড়া এই জানুয়ারিতে নারী ‍ফুটবলের দলবদল উইন্ডোতে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ক্লাবগুলো, যা গত বছরের চেয়ে ৮৫ শতাংশ বেশি। তবে দল পরিবর্তনকারী খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে।

অবশ্য ফিফার এই গবেষণায় একই দেশের দুটি ক্লাবের মধ্যে খেলোয়াড় অদলবদলের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। 

জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে, বিপরীতে ভিন্ন দেশে খেলোয়াড় বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলার অর্থ আয় করেছে। খরচের এই তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে- ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স। 

দলবদলের উইন্ডোতে সবচেয়ে লাভবান হয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার)। এরপর যথাক্রমে অবস্থান করছে- ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফিফার তথ্যমতে- যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো দলবদলে ৯৯ মিলিয়ন ডলার খরচ এবং বিপরীতে ৪৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ নারী ক্লাবও সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার খরচ করেছে। একইভাবে রয়েছে বড় অর্থলাভের তালিকায়ও।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026