টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের জন্য ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও ধারাভাষ্যকারদের এই তালিকায় দেখা যাবে আতহার আলী খানকে।

১০ম আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বব্যাপী সম্প্রচার নিশ্চিত করতে আইসিসি.টিভির মাধ্যমে সব দেশের লাইসেন্সধারী ব্রডকাস্টারদের জন্য একক বিশ্ব ফিড সরবরাহ করা হবে।

এবারের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ক্রিকেট ইতিহাসের সাবেক অনেক বড় নামের পাশাপাশি বর্তমান সময়ের পরিচিত মুখও। অভিজ্ঞতা ও বৈচিত্র্যের দিক থেকে এই প্যানেলকে বেশ ভারসাম্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্টরা। আইসিসির লক্ষ্য, সব বাজারে সমান মানের ও নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করা।

ধারাভাষ্যের মূল আকর্ষণ হিসেবে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্র্যাথওয়েট।

বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও থাকছেন সাউথ আফ্রিকার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা। পাশাপাশি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও ধারাভাষ্যে শোনা যাবে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচে দায়িত্ব পালন করবেন এই ধারাভাষ্যকাররা।

আইসিসি.টিভির সম্প্রচারে থাকছে ম্যাচ-পূর্ব অনুষ্ঠান, ইনিংস বিরতির বিশ্লেষণ, ম্যাচ-পরবর্তী আলোচনা ও দৈনিক হাইলাইটস শো। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ৮ মার্চের ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের প্রতিটি ধাপই কভার করা হবে বিস্তারিতভাবে।

ধারাভাষ্যকারদের তালিকা: রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ভুল, শন পোলক, কেটি মার্টিন, হর্ষ ভোগলে, এমপুমেলেলো এমবাংগোয়া, ন্যাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নায়ডু, বাজিদ খান, রৌনাক কাপুর, নায়াল ও'ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশন আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, টেম্বা বাভুমা।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026