হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

শিমরন হেটমায়ারের রেকর্ড গড়া ফিফটির পর রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ পাঁচ বলে চার উইকেট নিলেন। ১৮৩ রানের টার্গেটে নেমে স্কটল্যান্ড পাত্তাই পেল না। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ৩৫ রানের জয় দিয়ে।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের ২২ বলে ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা। বড় লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে থাকলেও ডেথ ওভারের শুরুতে বিপর্যয়ের শিকার হয় স্কটিশরা।



১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে শেফার্ডের বিধ্বংসী বোলিং শুরু। ব্র্যান্ডন ম্যাকমুলেনকে ফিরিয়ে প্রথম উইকেট পাওয়া উইন্ডিজ পেসার হ্যাটট্রিকের পথ তৈরি করেন ম্যাথু ক্রসকে আউট করে। একে একে মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে আউট করে এই সংস্করণের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি। এক বল বিরতি দিয়ে সাফিয়ান শরিফকে ফিরিয়ে চলতি বিশ্বকাপের প্রথম ফাইফারের দেখা পান শেফার্ড। তার দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেটে ১৩৩ রান করা স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৩৩-৯।

তার আগে ষষ্ঠ ওভারে ৩৭ রানে তৃতীয় উইকেট হারানো স্কটল্যান্ড প্রতিরোধ গড়ে রিচি বেরিংটন ও টম ব্রুসের জুটিতে। ৭৮ রান আসে চতুর্থ উইকেট জুটিতে। ১৩.১ ওভারে ৩ উইকেটে ১১৫ রানে ভালো অবস্থানে ছিল স্কটল্যান্ড। কিন্তু ৩২ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় তারা। অধিনায়ক বেরিংটন ২৪ বলে ৪২ রান করেন। ব্রুসের ব্যাটে আসে ৩৫ রান।

শততম উইকেট নেওয়ার পর ১৯তম ওভারের পঞ্চম বলে মার্ক ওয়াটকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন জ্যাসন হোল্ডার। স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়।
শেফার্ড তিন ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। হোল্ডার পান তিন উইকেট।

এর আগে হেটমায়ার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটি করেন। ২০০৯ সালে ২৩ বলে হাফ সেঞ্চুরি করা ক্রিস গেইলকে ছাড়িয়ে যান তিনি। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৪ রান। রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড যথাক্রমে ১৪ বলে ২৪ ও ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার। 

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026