© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালে মাঠে নামছেন সাব্বির রহমান

শেয়ার করুন:
ফাইনালে মাঠে নামছেন সাব্বির রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
টুর্নামেন্টের ৩ ম্যাচ শেষে ফাইনালে চলে গেছে ধূমকেতু একাদশ এবং দুর্বার একাদশ। বাদ পড়েছে ৩ দলের একটি, দুরন্ত একাদশ।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ধূমকেতু একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার একাদশ। এই ম্যাচে দুর্বারের একাদশে খেলছেন সাব্বির রহমান। চোটের কারণে দলে নেই মাহমুদুল হাসান জয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। ফলে সেই ফাঁকা সময়ে ছোট্ট ৫ দিনের একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। সেই টুর্নামেন্টের নামই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের ৩ ম্যাচ শেষে ফাইনালে চলে গেছে ধূমকেতু একাদশ এবং দুর্বার একাদশ। বাদ পড়েছে ৩ দলের একটি, দুরন্ত একাদশ।


ধূমকেতু একাদশ :

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, সামিউন বশির রাতুল, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।



ইউটি/টিএ

মন্তব্য করুন