© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

শেয়ার করুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই দুঃসংবাদ পেল সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। বৈশ্বিক এই টুর্নামেন্ট চলাকালেই ইনজুরির কারণে ছিটকে গেলেন দেশটির লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তার পরিবর্তে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেন দুশমন্থ হেমন্ত।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হাসারাঙ্গার বিকল্প হিসেবে বোলিং অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।



লঙ্কান বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম হাসারাঙ্গা। বিশেষ করে ইনিংসের মাঝের ওভারগুলোতে উইকেট শিকার এবং প্রতিপক্ষের রানের গতি মন্থর করার ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই। তবে কেবল বোলিং নয়, লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্যও রয়েছে তার।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে বল করার সময় কাঁধে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। ওভার শেষ করে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আবারও মাঠে ফেরে নিজের ৪ ওভার পূর্ণ করেন। মাত্র ২৫ রানের খরচায় তিনটি উইকেটও নেন হাসারাঙ্গা।

এমআই/এসএন

মন্তব্য করুন