© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাফিজের প্রশ্ন / আইসিসি ভুল স্বীকার করছে না কেন?

শেয়ার করুন:
আইসিসি ভুল স্বীকার করছে না কেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ভারত বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। যদিও বিসিবি দাবি জানিয়েছিল, শ্রীলঙ্কায় ম্যাচ খেলার। তবে আইসিসি সেটা মানেনি। তার বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে। আইসিসির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের মতে, বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারায় তাদের ভুল স্বীকার করা উচিত। তিনি বলেন, 'গত দুই বা তিন সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে, তার পরিণতি কী?'

'প্রথমে, আমাদের সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে, তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন। এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন: কে ভুল ছিল?'-যোগ করেন তিনি।



আইসিসি কেন ভুল স্বীকার করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ, 'কারো দোষ ছিল, কিন্তু কার ভুল, তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু কীসের ভিত্তিতে? যদি ভুলের ওপর ভিত্তি করে হয়ে থাকে, তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর, তারা বলে যে, তারা খেলার ‘শুদ্ধতা ও চেতনা’ রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছাল?'

'এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া (আয়োজনের স্বত্ব) অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া, যাই হোক না কেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা ভুল ভূমিকা পালন করেছে, তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে, তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে। যদি ভুল স্বীকার না করা হয় এবং মেনে না নেওয়া হয়, তাহলে কোনো উন্নতি হবে না। এখনও আমি বুঝতে পারছি না, কে দোষী ছিল।'

এসকে/এসএন

মন্তব্য করুন