© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

শেয়ার করুন:
ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। পরে ১১ দলীয় জোটভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা আলম মিতু ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে দাবি করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। পরে ১১ দলীয় জোটভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা আলম মিতু ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে দাবি করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডা. মিতুর ভাষ্য অনুযায়ী, অবরুদ্ধ অবস্থায় ওই নেতার মোবাইল ফোন তল্লাশি করা হয় এবং পকেট থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। মারধরের সময় তাকে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ স্বীকার করতে চাপ দেওয়া হয় এবং ভিডিও ধারণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।

এ ঘটনার জন্য তিনি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কাঠালিয়ায় কয়েকজন জামায়াত নেতাকে ধরে ফোন ও পকেট তল্লাশি এবং মারধর করা হচ্ছে।

তবে এ বিষয়ে বিএনপি বা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।কাঠালিয়া থানার একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটি....

মন্তব্য করুন