© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন রোনালদো

শেয়ার করুন:
জল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দল বদলে আল নাসরের প্রতি বৈষম্যে করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ম্যাচ বয়কট করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল, আল নাসর ছাড়তে যাচ্ছেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও মাঠে ফিরছেন রোনালদো।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল ফাতেহর বিপক্ষে ম্যাচের জন্য আল নাসরের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

আল রিয়াদের বিপক্ষে ম্যাচ, আল ইত্তিহাদের সঙ্গে ক্লাসিকো এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এর প্রথম লেগ এই গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই তিনি মাঠের বাইরে ছিলেন।

বিষয়টি নিয়ে সৌদি প্রো লিগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়, কোনো খেলোয়াড়ই নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন না।



এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের সঙ্গে অনুশীলনের ছবি পোস্ট করে আলোচনায় ছিলেন রোনালদো। তবে আনুষ্ঠানিক ম্যাচে অনুপস্থিত থাকায় গুঞ্জন আরও জোরাল হয়। অবশেষে সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে দেখা যাওয়ার পরই পরিষ্কার হয় অভিমান ভেঙে আবারও দলে ফিরছেন তিনি।

রোনালদোর প্রত্যাবর্তন আল নাসরের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে এখনও চার পয়েন্ট পিছনে তারা। এমন পরিস্থিতিতে আল ফাতেহর মাঠে জয় তুলে নেওয়া আল নাসরের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর রোনালদোর এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়ার ঘটনা নয়, বরং দল ও লিগ দুই দিক থেকেই তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, মাঠে ফিরে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং আল নাসরকে জয়ের পথে কতটা এগিয়ে নিতে পারেন।

এসএস/টিএ

মন্তব্য করুন