'বৃষ্টি হোক ম্যাচ বাতিল হোক'- কেনো চাচ্ছেন বাসিত আলি
ছবি: সংগৃহীত
০১:৩৫ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি এক অভিনব আশা প্রকাশ করেছেন। তিনি চান ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হোক।
ম্যাচটি নিয়ে অনিশ্চিয়তা ছিল। ভারতের আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ অংশ না নেয়ার প্রতিবাদে সংহতি দেখাতে পাকিস্তান প্রাথমিকভাবে এই ম্যাচ বর্জনের হুঁশিয়ারি দিয়েছিল। তবে শেষপর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে এবং ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়।
বাসিত আলি এখন বলেছেন, 'আমার প্রার্থনা, আল্লাহ বৃষ্টি দিক।' তিনি পাকিস্তানের হারের ভয়ে এমন কিছু চাইছেন না, বরং চান বৃষ্টি হোক যাতে 'দুদলই দলই ১ পয়েন্ট পায়'।

আবহওয়ার পূর্বাভাস অবশ্য বাসিত আলির প্রার্থনা বাস্তব হবার মতো। রবিবার কলম্বোতে আবহাওয়া ‘মেঘলা ও হালকা বৃষ্টি’ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৯৩% বলা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে ঝরঝরে বৃষ্টি হতে পারে।
সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৯% পর্যন্ত কমবে, তবে দিনের শুরুর বৃষ্টির কারণে মাঠ ভিজে খেলার সময় বিলম্ব হতে পারে। বজ্রঝড়ের সম্ভাবনাও ২৬% রয়েছে এবং মোট বৃষ্টিপাত ১২.১ মিমি পর্যন্ত হতে পারে।
বাসিত আলি পাকিস্তানের গত দুটি ম্যাচের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, 'পাকিস্তান বড় বাঁচা গেছে! যখন শাহীনের মতো ব্যাটারকে নামানো হয়, তখন ভাবা যায় মিডল অর্ডার কী করেছে। বাবর আযম, নওয়াজ ও শাদাব খান—দক্ষ ব্যাটাররা আজ হিরো হয়নি, বরং জিরো হয়ে গিয়েছে। আজ পাকিস্তানের সেরা তারকা ছিলেন ফাহিম আশরাফ, যিনি নং ৮-এ নামেন। বাকি ব্যাটাররা কি মুড়ি বিক্রি করছিল?”
টিজে/টিএ