© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রুপের শেষ ম্যাচে লকি ফার্গুসনকে ছাড়াই মাঠে নামবে কিউরা

শেয়ার করুন:
গ্রুপের শেষ ম্যাচে লকি ফার্গুসনকে ছাড়াই মাঠে নামবে কিউরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে গতকাল আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। মার্কো জানসেন ও এইডেন মার্করামের দুর্দান্ত পারফরম্যান্সে প্রোটিয়াদের কাছে হার মেনেছে কিউইরা। সুপার এইট নিশ্চিত করতে কানাডার বিপক্ষে তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারকা পেসার লকি ফার্গুসনকে ছাড়া।

নিউজিল্যান্ড ক্রিকেট আজ (রোববার) ঘোষণা করেছে, কানাডা ম্যাচে পাওয়া যাবে না ফার্গুসনকে। তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে বোর্ড। আজই দেশের বিমান ধরছেন তিনি।

তিন ম্যাচে চার উইকেট নেওয়া ফার্গুসনকে শুভকামনা জানিয়েছেন রব ওয়াল্টার। নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘লকি ও এমার জন্য এটা দারুণ এক রোমাঞ্চকর সময়। আমরা খুশি যে এমন বিশেষ উপলক্ষের সময়ে সে বাসায় থাকবে।’



ফার্গুসনের স্থলাভিষিক্ত নেওয়ার ব্যাপারে ওয়াল্টার বললেন, ‘এই পর্যায়ে আমরা স্কোয়াডে লকির স্থলাভিষিক্ত কাউকে কারছি না। টুর্নামেন্টের সুপার এইটে তাকে ফেরানোর পরিকল্পনা আছে।

আমাদের প্রয়োজন পড়লে ট্র্যাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স ও কোল ম্যাককঞ্চিকে স্কোয়াডে ডাকা হবে, তারা তৈরি আছে।’

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার তারা কানাডার বিপক্ষে খেলবে।

আরআই/ এসএন

মন্তব্য করুন