বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১০ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। টাইগারদের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করার পরিকল্পনা বিসিবির।
মার্চে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তানের ক্রিকেটাররা। পিএসএল শেষে আবারও বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা। পরে দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেলায় ক্রিকেটারদের এখন অবসর। অনেক ক্রিকেটারই ছুটিতে আছেন। সেজন্য পাকিস্তান সিরিজের আগে ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে হবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। এদিকে সবশেষ বিপিএলে ফিক্সিং সন্দেহে খেলতে পারেননি এনামুল হক বিজয় - মোসাদ্দেক হোসেনরা। তবে আসন্ন বিসিএলে দেখা যাবে তাদের।
এমআই/টিকে