© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিতু মেম্বার হত্যা মামলার আসামি গ্রেফতার

শেয়ার করুন:
জিতু মেম্বার হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গুরুতর জখম করে হত্যার মামলার ৬নং এজাহারভুক্ত আসামি মো. উজ্জল মিয়াকে (২১) ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বারকে গত ১২ জানুয়ারি গুরুতর জখম করে হত্যা করা হয়। এই মামলার ৬নং এজাহার নামীয় আসামি শাহা আলমের ছেলে মো. উজ্জল মিয়াকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‍্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামি ও তার সহযোগীরা এলাকায় খুন, ধর্ষণ, ছিনতাইসহ নানা ধরনের অন্যায় কাজে জড়িত ছিল। ভুক্তভোগী প্রাক্তন মেম্বার জিতু মিয়া গ্রেফতার হওয়া আসামিদের সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী ধর্ষণ, অপহরণের প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে সুযোগ খুঁজতে থাকে। ভুক্তভোগীর ধরমন্ডল মসজিদ মার্কেটে দোকান থাকার সুবাদে বাড়ি থেকে মসজিদ মার্কেটের দোকানে বসে নতুন বাজারে আসা যাওয়া করত।

পরবর্তীতে গত ১২ জানুয়ারি ভিকটিম জিতু মিয়া ধরমন্ডল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে আগে থেকে ওত পেতে থাকা গ্রেফতার হওয়া আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দা, ডেগার, রামদা নিয়া ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে মাথা, চোখ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

আঘাতের এক পর্যায়ে ভিকটিম মেম্বার জিতু মিয়া অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মেয়ে ভিকটিমকে সিএনজি করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।

সেই ঘটনায় হবিগঞ্জ জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা রুজু হলে র‍্যাব-৩ আসামির অবস্থান শনাক্ত করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন