© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের কাছে হারার পর নাকভিকর সমালোচনায় শোয়েব আখতার

শেয়ার করুন:
ভারতের কাছে হারার পর নাকভিকর সমালোচনায় শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে তীব্র ভাষায় তাকে আক্রমণ করেছেন সাবেক গতি তারকা শোয়েব আখতার।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভরাডুবির পর শোয়েব বলেন, ‘যে ব্যক্তি ক্রিকেট বোঝেন না, তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল এগোবে কীভাবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদি ভাবনা নেই। ফল তো এমনই হবে।’

তিনি আরো যোগ করেন, ‘গত ১৫–২০ বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। আমরা একসময় ভারতের সঙ্গে সমানে লড়তাম, এখন তাদের হারানোর কথা ভাবাও কঠিন।

একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোই সবচেয়ে বড় অপরাধ।’



পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিলেও ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৫ রান। ওপেনার ইশান কিশান ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
অধিনায়ক সূর্যকুমার যাদব করেন গুরুত্বপূর্ণ ৩২ রান।

রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে। মাত্র ২ ওভারে ১৩/৩ হয়ে যায় তাদের স্কোর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় দলটি। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

শোয়েব আখতার বিশেষ করে পেস আক্রমণের সমালোচনা করে বলেন, ‘১২৫-১৩০ কিলোমিটার গতিতে বল করে আধুনিক টি-টোয়েন্টিতে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই।’

টিজে/টিকে  

মন্তব্য করুন