ম্যাচ চলাকালীন অঘটনের শিকার শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত
১০:১২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বোলারদের ওপর চড়ি ঘুরানো ম্যাচে চোট সমস্যায় নতুন আতঙ্কে শ্রীলঙ্কা। স্পেলের চতুর্থ বল করার পরই হামস্ট্রিং চোটের কারণে মাঠ ছেড়েছেন মাতিশা পাতিরানা।
শ্রীলঙ্কা ইনিংসের তৃতীয় ওভারে পাথিরানার হাতে বল তুলে দেন দাসুন শানাকা। চতুর্থ বলের পর হঠাৎ ব্যথা অনুভব করেন ২৩ বর্ষী পেসার। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ওভারের অবশিষ্ট বল দুটি করেন শানাকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক কোনো আপডেট পাওয়া যায়নি। যদি পাতিরানা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকেন, তা দলের জন্য বড় ধাক্কা। শ্রীলঙ্কা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও চোটের কারণে হারিয়েছে।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মিচেল মার্শ ও ট্রাভিস হেড উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে তুলে ফেলেছিলেন ১০৪ রান। এরপর ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা। তারপরও শেষ পর্যন্ত ১৮১ রান করে অস্ট্রেলিয়া। অসিদের হয়ে সর্বোচ্চ রানর ইনিংস খেলেন হেড। ১৩ ম্যাচ পর ফিফটি পাওয়া এই ওপেনার ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ রান। ক্রিজে পাতুম নিশাঙ্কা ও কুসল পেরেরা।
আগামী দেড় মাসের মধ্যে শুরু হতে যাওয়া আইপিএলে ১৮ কোটি টাকায় পাতিরানাকে দলে ভিড়েয়েছে কলকাতা নাইট রাইডার্স। বড় কোনো অঘটন ঘটলে শ্রীলঙ্কার সঙ্গে কপাল পুড়লে কেকেআর ম্যানেজম্যান্টের।
এমআই/টিএ