পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ সতীর্থদের নিষেধ ছিল সূর্যকুমারের
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নানা নাটকীয়তার পর টি-টুয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গেছে। একপেশে ম্যাচে আরও একটি জয় তুলে সুপার এইটে পা রেখেছে টি-টুয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের স্লেজিং করতে মানা করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের ভিডিওতে এমন বলেছেন যাদব।
ভিডিওতে উঠে এসেছে, সূর্যকুমার সতীর্থদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন। মাঠে বাকবিতণ্ডার পরিবর্তে কেবল দক্ষতার উপর মনোনিবেশ করার আহ্বান জানিয়েছিলেন। মাইন্ডগেমে জড়ানোর পরিবর্তে অধিনায়ক দলকে ব্যাট-বলের পারফরম্যান্সের জন্য উৎসাহিত করেছিলেন।

যাদব জানাচ্ছেন, ‘ওভারগুলো চলতে থাকুক। কারও সাথে কোনকিছু বলার দরকার নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো দক্ষতা দেখিয়ে ম্যাচটি জিততে হবে।’
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৬১ রানে জেতে সূর্যকুমারের দল। গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ভারত।
এসএস/টিএ