© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি আগের আমিনুলই আছি ও থাকব: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
আমি আগের আমিনুলই আছি ও থাকব: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৯ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
মিরপুর পল্লবীর আমিনুলের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় লোকে লোকারণ্য। সবাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপেক্ষায়। সংসদ ভবন প্লাজা থেকে শপথ নিয়ে পল্লবী আসলেন সাড়ে সাতটার পর।

নিজ কার্যালয়ে ঢুকতে পরিচিত সাংবাদিকদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন৷ হাসতে হাসতে বললেন, 'আমি আগের আমিনুলই আছি ও থাকব।' সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকে ভরপুর। সিনিয়র এক ক্রীড়া সাংবাদিক খানিকটা পেছনে বসেছিলেন ৷ সেই সাংবাদিককে ডেকে সামনে বসতে বললেন।

প্রায় মিনিট দশেক দলের ও নিজের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা বললেন। এরপর সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে থাকলেন। সেই পর্ব বিশ মিনিট পার হয়েছে। কোনো ক্লান্তি নেই, উত্তর দিয়েই যাচ্ছেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে আবার সেই চিরচেনা আমিনুল। সাংবাদিকদের জটলায় একেক জন বিক্ষিপ্তভাবে অভিনন্দন, প্রশ্ন করতে থাকলেন। এর মধ্যে আবার বলতে থাকলেন, 'আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি৷ আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব৷ সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।'

জনাকীর্ণ সংবাদ সম্মেলন শেষের পর সাংবাদিকরা তার কার্যালয় থেকে বের হতে গিয়ে পড়েন জনস্রোতে। মিরপর, পল্লবী তার এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এসেছেন শুভেচ্ছা জানাতে। দ্বিতীয় তলা থেকে মাইকে সবার উদ্দেশ্যে বলেন, 'আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন৷ প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।'

আইকে/টিএ

মন্তব্য করুন