যুবরাজের আদর্শ ভারতের যুবরাজ
ছবি: সংগৃহীত
০৭:২৪ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
আজ চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচে নিউ জিল্যান্ডের কাছাকাছি গিয়েও হার মানতে হয়েছে কানাডাকে। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে কানাডার তরুণ ওপেনার যুবরাজ সামরা। দুর্দান্ত এক সেঞ্চুরিতে তিনি শুধু ম্যাচেই নয়, রেকর্ডবইয়েও ঝড় তুলেছেন।
বাংলাদেশের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকির গড়া রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন যুবরাজ। ওপেনিংয়ে নেমে শেষ ওভারে আউট হওয়ার আগে ১১টি চার ও ৬টি ছক্কায় ৬৫ বলে খেলেন ঝকঝকে ১১০ রানের ইনিংস।
নিজের আদর্শ যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে দেওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি সামরা। ম্যাচ শেষে তিনি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে কোয়ালিফাই করার পর থেকেই মনের ভেতর এই ছবিটা এঁকেছি। প্রতিদিনই স্বপ্ন দেখেছি—এই মঞ্চে সেঞ্চুরি করব। প্রথম বিশ্বকাপেই সেটা করতে পারা, তাও সবচেয়ে কম বয়সে—এটা আসলেই স্বপ্ন সত্যি হওয়ার মতোই।”

নামের কারণেই এবারের বিশ্বকাপে যুবরাজকে ঘিরে আলাদা কৌতূহল ছিল। ভারতের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংসের প্রতি ভালোবাসা থেকেই বাবার দেওয়া এই নাম। ছোটবেলা থেকেই যুবরাজ সিংকে আদর্শ মেনে বড় হয়েছেন তিনি—এই গল্প আগেও শুনিয়েছেন নানা সাক্ষাৎকারে।
তিনি বলেন, “অবিশ্বাস্য লাগছে। ভেতরে এত আবেগ কাজ করছে যে ভাষায় প্রকাশ করা কঠিন। ছোটবেলা থেকে ইউভরাজ সিংকে আদর্শ মেনেছি। আজ তার নামের সঙ্গে নিজের নাম একই নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে—এটাই বিশেষ।”
টিজে/এসএন