© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে নাম লেখালেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

শেয়ার করুন:
পিএসএলে নাম লেখালেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
আইপিএল নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলের সরে যাওয়াটা ছিল আশ্চর্যজনক। ১৪ মৌসুমের ক্যারিয়ারে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪১ ম্যাচে ১৮ ফিফটিতে ২৮১৯ রান করা অলরাউন্ডার বল হাতে নেন ৪১ উইকেট। অনেকে ধারণা করেছিলেন, অজি অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখাতে পারেন। শেষ পর্যন্ত এই ধারণাই সত্যি হলো।

গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল নিলামে ম্যাক্সওয়েল নাম দেননি। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রতিযোগিতাটির নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যান। এবারই প্রথম পিএসএল খেলবেন তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের।



হায়দরাবাদের স্কোয়াডে আছেন সাইম আইয়ুব, মার্নাস লাবুশেন, উসমান খান ও মাজ সাদাকাতের মতো ব্যাটাররা। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি করেছে। অজি অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টির ৫০২ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইকরেটে প্রায় ১১ হাজার রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট। ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে আছেন। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে ১৫৭.০৪ স্ট্রাইকরেটে ৮৮১ রান করেছেন। এ সময়ে উইকেট নিয়েছেন ২২টি।

পিএসএলের আগামী আসরের সূচি এখনও প্রকাশিত না হলেও জানা গেছে দিনক্ষণ। ২৬ মার্চ প্রতিযোগিতা মাঠে গড়াবে, ফাইনাল হবে ৩ মে। হায়দরাবাদ হোমভেন্যু হিসেবে ম্যাচ খেলবে নিয়াজ স্টেডিয়ামে।

হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াড

সাইম আইয়ুব, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, মুহাম্মদ ইরফান খান, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটনেইল বার্টম্যান, হাম্মাদ আজম, রিলে মেরেডিথ, শারজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী ও তৈয়ব আরিফ।

এমআর/টিএ 

মন্তব্য করুন