আর্সেনালে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন
ছবি: সংগৃহীত
০৯:৪৬ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
আর্সেনালে থেকে যেতে নতুন চুক্তিতে সই করেছেন বুকায়ো সাকা। সূত্রগুলো ইএসপিএন-কে বলেছে, চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। সাকার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। গতকাল (বৃহস্পতিবার) তিনি নতুন করে চুক্তিবদ্ধ হলেন।
মিকেল আর্তেতার ম্যানেজমেন্টে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট সাকার চেয়ে বেশি মিনিট আর কেউ খেলেননি। তিনি তার বাল্যকালের ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইংল্যান্ডের জার্সিতেও নিয়মিত।

২০১৮ সাল আর্সেনালের প্রথম দলে অভিষেক হয়েছিল সাকার। ক্লাবটির হয়ে ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল। আর্সেনালের হয়ে এবার ক্লাবের সম্ভাব্য সব শিরোপার হাতছানি তার সামনে।
ক্লাবটির সঙ্গে তার একমাত্র ট্রফি ২০২০ সালের এফএ কাপ থেকে এসেছে। চলতি মৌসুমে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন সাকা।
টিজে/এসএন