© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দিন দুয়েক পরই ঘরোয়া ক্রিকেটে নামতে যাচ্ছেন সব ক্রিকেটাররা। এরমধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য আজ শুক্রবার সূচি ঘোষণা করেছে বিসিবি।



সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

এমআর/টিএ 

মন্তব্য করুন