© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

শেয়ার করুন:
২১ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না-জানা অনেক বীর সন্তান। তাদের সেই আত্মত্যাগ আজ কেবল বাঙালির নয়, সারা বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

ইতিহাসের পাতায় আজকের এই দিনটি কেবল শোকের নয়, বরং অধিকার আদায়ের অদম্য প্রেরণার। চলুন দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন। 
 
গুরুত্বপূর্ণ ঘটনাবলি

১৮৪৮: কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলস তাদের ঐতিহাসিক রাজনৈতিক ইশতেহার ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ প্রকাশ করেন।
১৯০১: আনুষ্ঠানিকভাবে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে।
১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ ‘ব্যাটল অফ ভার্দুন’ শুরু হয়। জার্মান সেনাবাহিনী ফ্রান্সে এই আক্রমণ চালায়।
১৯৪৬: তৎকালীন বোম্বাইয়ে (মুম্বাই) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ শুরু হয়।
১৯৫২: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বারসহ আরও অনেকে। এই আন্দোলনই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিল।
১৯৬৫: মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
২০০০: ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে দিনটি পালিত হয়।

জন্ম
১৮৯৪: শান্তি স্বরূপ ভাটনগর, প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী।
১৯২৭: অশেষ প্রসাদ মিত্র, প্রখ্যাত ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৯৪৭: সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক।
১৯৫০: ফকির আলমগীর, একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক।
১৯৬১: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।

মৃত্যু
১৬৭৭: বারুক স্পিনোজা, প্রখ্যাত ওলন্দাজ দার্শনিক।
১৯৫২: আব্দুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত ও আবদুল জব্বার–মাতৃভাষা আন্দোলনের অমর শহীদ।
১৯৬৮: হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী জীববিজ্ঞানী এবং পেনিসিলিন আবিষ্কারের অন্যতম গবেষক।
১৯৯৩: অখিল নিয়োগী (ছদ্মনাম: স্বপনবুড়ো), প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি।
২০২৪: ফলি স্যাম নরিম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আইনজীবী।

এসএস/টিএ

মন্তব্য করুন