© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় পেল লিভারপুল

শেয়ার করুন:
শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় পেল লিভারপুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
পুরো ম্যাচে সাদামাটা ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিল লিভারপুল। লিগে নটিংহ্যামের মাঠে ১-০ গোলে জয় পায় অল রেডরা।

ম্যাচের শুরুতেই বিপদে পড়েছিল লিভারপুল। ভুল পাসে বল পেয়ে কাউন্টার অ্যাটাক করে নটিংহ্যাম। তবে লিভারপুলের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়েও ধুঁকেছে লিভারপুল। একের পর এক আক্রমণ করে লিভারপুলকে কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় হাফে কিছুটা ছন্দে ফেরে লিভারপুল। তবুও আক্রমণে তেমন ধার ছিল না। লিভারপুল কোচ স্লট বেশকিছু পরিবর্তন আনেন, তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে গোল পাওয়ার আনন্দে মাতে লিভারপুল। হুগো একিটিকের হেড গোলরক্ষক ফেরানোর পর, ডিফেন্ডার ওলা আইনা ক্লিয়ার করতে শট নেন; কিন্তু বল ম্যাক আলিস্টারের গায়ে লেগে জালে জড়ায়।



প্রথম দেখায় মনে হচ্ছিল বল ম্যাক আলিস্টারের পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে।

বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাক আলিস্টার ও তার দলের সব হতাশা কেটে যায় একটু পরই। খুব কাছ থেকে শটে দলকে জয়ের আনন্দে ভাসান আর্জেন্টাইন এই তারকা। ২৭ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

এসএস/টিএ

মন্তব্য করুন