© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্চে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

শেয়ার করুন:
মার্চে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজে থাকছে তিনটি করে টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ক্রিকেট। আগামী বছরের ১৩ মার্চ থেকে শুরু হবে এই সিরিজটি।

প্রথমে শারজাহে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মার্চের ১৩ তারিখে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা। এরপর ২০ মার্চ থেকে দুবাইয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সেবার শ্রীলঙ্কায় সফরে গিয়েছিল আফগানরা। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তার।



আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কাকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা এটাকে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই হবে দুই দলের প্রথম সিরিজ। বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বই পার হতে পারেনি রশিদ-নবীরা। অন্যদিকে দারুণ ছন্দে থাকা শ্রীলঙ্কা ভালোভাবেই গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটে উঠে যায়। তবে সেরা আটের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানেই হেরেছে লঙ্কানরা।

এমআই/এসএন  

মন্তব্য করুন