© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে যাবে সচিবলায়ে

শেয়ার করুন:
সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে যাবে সচিবলায়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।

নতুন করে আবারো সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। বিসিবির একজন পরিচালক আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে জানান সাকিবের মামলার ফাইল যাচ্ছে সচিবলায়ে।

সেই পরিচালক বলেন, 'আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আগামীকাল সচিব বরাবর পৌঁছে দেয়া হবে এতটুকুই আপডেট।'



এর আগে গেল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই।'

'ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’-যোগ করেন তিনি।

এমআই/এসএন  

মন্তব্য করুন