© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ সৌম্য সরকারের জন্মদিন

শেয়ার করুন:
আজ সৌম্য সরকারের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান ক্রিকেটার সৌম্য সরকারের শুভ জন্মদিন আজ। ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। আজ ২৩ বছর পূর্ণ করলেন তিনি।
 
প্রতিভাবন ব্যাটসম্যান সৌম্য সরকারকে আমাদের ক্রিকেটের নতুন সৌন্দর্য বললে একটুও ভুল হবে না। আত্মবিশ্বাস, ব্যাটিং স্টাইল দিয়ে তিনি সত্যিই তাঁর সৌন্দর্য উন্মোচন করে চলেছেন। আসলেই ক্রিকেটের নতুন সৌন্দর্য তিনি। নতুন সৌরভের এক ফুলবাগান। সাকিব, তামিম, মুশফিকের নামের পাশে তার নামও তাই এখন উজ্জ্বলতর।



২০১৪ সালের ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে মিরপুরে ওডিআই অভিষেক হয় সৌম্য সরকারের। ওই ম্যাচেই বিসিবি নির্বাচকদের চোখে আসেন তিনি। এরপর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য টাইগার এই ব্যাটসম্যান।

আরআই/ এসএন

মন্তব্য করুন