© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুখবর পেলেন সাইফ হাসান ও জাকের আলী

শেয়ার করুন:
সুখবর পেলেন সাইফ হাসান ও জাকের আলী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাই এই সময়ে ঘরোয়া লিগেই ব্যস্ত সময় পার করছেন টাইগাররা। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও অন্য ক্রিকেটারদের অবনতি হওয়ায় র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের।

কোনো ম্যাচ না খেলেও টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাইফ হাসান, জাকের আলী ও পারভেজ হোসেন ইমনের। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন ইমন। 

ইমন ছাড়াও উন্নতি করেছেন আরেক টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম স্থানে অবস্থান করছেন তিনি। সমান ২ ধাপ উন্নতি হয়েছে জাকের আলির। এই উইকেটকিপার ব্যাটার আছেন যৌথভাবে ৭২তম স্থানে।


অবনতিও হয়েছে বেশ কয়েকজন টাইগার ব্যাটারের। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ২১তম, আর লিটন কুমার দাস এক ধাপ পিছিয়ে ৫৪তম অবস্থানে আছেন।

বোলারদের মধ্যেও বেশ কয়েকজনের অবনতি হয়েছে। শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১ তম, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭ তম, নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫তম, তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন।

এ ছাড়া শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩ ও তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে ৯১ নম্বরে নেমে গেছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন