কেউ ইচ্ছে করে খারাপ খেলতে মাঠে নামে না: দাসুন শানাকা
ছবি: সংগৃহীত
০৪:৫৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সুবিধা করতে পারছে না শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। এরপর থেকেই বেশ সমোলোচিত হচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা। সমর্থকদের এমন সমালোচনায় বিরক্ত দলনেতা দাসুন শানাকা। কেউ ইচ্ছে করে খারাপ খেলতে মাঠে নামে না বলে মন্তব্য করেন তিনি।
টানা সমালোচনা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান শানাকা। তার মতে, এমন এক ‘নেতিবাচক পরিবেশ’ তৈরি হয়েছে, যেখানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শানাকা। শানাকা ভক্তদের কাছে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের জন্য ক্ষমাও চান। তবে একই সঙ্গে বলেন, “আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি, মাঠের বাইরে প্রচণ্ড নেতিবাচকতা থাকে। এটা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য খুবই ক্ষতিকর।’’
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ১১ ওভারে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকেই যায় শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি দলটি।
শানাকা বলেন, “কেউ ইচ্ছা করে খারাপ খেলতে মাঠে নামে না। সবাই দলকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে। যা হয়েছে, তার জন্য আমরা সত্যিই দুঃখিত।’’
বিশ্বকাপে চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান শানাকা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা ও এহসান মালিঙ্গার মতো তিন গুরুত্বপূর্ণ বোলারকে না পাওয়াটা বড় ধাক্কা ছিল বলে মনে করছেন তিনি। শানাকার ভাষায়, ফিটনেসকে আপসহীন জায়গায় নিতে হবে। চোট ও ফিটনেস সমস্যার কারণে অনেক খেলোয়াড় দলে ঢুকতেই পারছে না।
এদিকে সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, শ্রীলঙ্কা ক্রিকেট ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছে। তার মতে, সব স্তরে বড় ধরনের পরিবর্তন না আনলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সুবিধা করতে পারছে না শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। এরপর থেকেই বেশ সমোলোচিত হচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা। সমর্থকদের এমন সমালোচনায় বিরক্ত দলনেতা দাসুন শানাকা। কেউ ইচ্ছে করে খারাপ খেলতে মাঠে নামে না বলে মন্তব্য করেন তিনি।

টানা সমালোচনা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান শানাকা। তার মতে, এমন এক ‘নেতিবাচক পরিবেশ’ তৈরি হয়েছে, যেখানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শানাকা। শানাকা ভক্তদের কাছে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের জন্য ক্ষমাও চান। তবে একই সঙ্গে বলেন, “আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি, মাঠের বাইরে প্রচণ্ড নেতিবাচকতা থাকে। এটা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য খুবই ক্ষতিকর।’’
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ১১ ওভারে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকেই যায় শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি দলটি।
শানাকা বলেন, “কেউ ইচ্ছা করে খারাপ খেলতে মাঠে নামে না। সবাই দলকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে। যা হয়েছে, তার জন্য আমরা সত্যিই দুঃখিত।’’
বিশ্বকাপে চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান শানাকা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা ও এহসান মালিঙ্গার মতো তিন গুরুত্বপূর্ণ বোলারকে না পাওয়াটা বড় ধাক্কা ছিল বলে মনে করছেন তিনি। শানাকার ভাষায়, ফিটনেসকে আপসহীন জায়গায় নিতে হবে। চোট ও ফিটনেস সমস্যার কারণে অনেক খেলোয়াড় দলে ঢুকতেই পারছে না।
এদিকে সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, শ্রীলঙ্কা ক্রিকেট ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছে। তার মতে, সব স্তরে বড় ধরনের পরিবর্তন না আনলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।
এসকে/টিকে