আজ ২৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল
ছবি: সংগৃহীত
০৫:১৩ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা-মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।
আজ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।
শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।
চলুন, ফিরে দেখি ২৭ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে-
১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।
১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
সূত্র : উইকিপিডিয়া
এমআই/টিএ