© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

শেয়ার করুন:
বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ সালের শুরু থেকেই ডেভিড হেম্প ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। তখনো বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি ছিল এক বছর তথা চলমান ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি।

সেবার হেম্প কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে। শুরুতে হাই পারফর্মম্যান্স দলের সঙ্গে এরপর কাজ করেছেন নারী বিভাগের সঙ্গেও। তবে হেম্পের সঙ্গে সেই চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই কোচ। নতুন করে আরো এক বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে হেম্পের।

ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা এমনটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন এক বছরের জন্য আবারো বিসিবির সঙ্গে থাকছেন হেম্প। এইচপির প্রধান হিসেবেই নিযুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানেই হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি।


সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছিল। যেখানে থাইল্যান্ডে দলের সঙ্গে গিয়েছিলেন হেম্পও। দলের ক্রিকেটাররাও হেম্পের কাজে খুশি। যে কারণে চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের।

টিজে/এসএন 

মন্তব্য করুন