© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা

শেয়ার করুন:
নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয় ওই সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুও বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা । যেখানে তার গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা, সে জায়গায় আমরা দেখছি, তিনি নানাভাবে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে অন্তবর্তীকালীন সরকার তাকে জিম্মি করে রেখেছিল। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে এসে ভোলা সদর উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কন্ট্রাক্টর বাড়ির দরজায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উমামা ফাতেমা বলেন, সাহাবুদ্দিন চুপ্পু অপেনলি কথা বলছেন, ঘোরাফেরা করছেন, দেখা যাচ্ছে আমাদের বর্তমান সরকার (বিএনপি) তারাও তাকে ওই সুযোগটা দিচ্ছেন। যেহেতু ২০২৪ এ আমাদের একটা আন্দোলন হয়েছে, তার পরবর্তী সময়ে দীর্ঘ দেড়বছর আমরা কিন্তু রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করে নিয়েছিলাম। কারণ, আমাদের অন্তবর্তীকালীন সরকারটার মধ্য দিয়ে একটা গর্ভমেন্টকে ট্রানজেকশন পিরিয়ডটাকে পার করতে হবে। তবে এর কোনো নৈতিক ভিত্তি তো রাষ্ট্রপতির নাই। 

তিনি বলেন, আজকে যেহেতু নির্বাচিত সরকার এসেছে, যেটার সাংবিধানিক স্বীকৃতি ইতোমধ্যে আছে, তাহলে সেই পুরোনো রাষ্ট্রপতির পুর্নবহাল হওয়ার কোনো মানে নেই। আমি যতটুকু জানি, বর্তমান সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে আমরা মনে করি এখানে রাষ্ট্রপতি থাকার কোনো এখতিয়ার সাহাবুদ্দিন চুপ্পুর নাই।

উমামা ফাতেমা বলেন, জুলাই সনদ যেটা গত দেড়বছরে তৈরি হয়েছে, সেটা জুলাই আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। তাই অবশ্যই নতুন সরকার তাদের যাত্রা শুরু করতে হবে নতুন রাষ্ট্রপতি দিয়ে। সেটাই আমাদের বার্তা, নতুন রাষ্ট্রপতি নিয়ে তাদের ভাবনাকে আমার অভিবাদন।

ইউটি/টিএ

মন্তব্য করুন